ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাগরিকা (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। শনিবার রাতে তার নিজ ঘরের বারান্দার আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের বিমল চক্রবর্তীর মেয়ে। 


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই ও মা লেখাপড়ার জন্য চাপ প্রয়োগ করলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সাগরিকা চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করতো। পারিবারিক অভাবের কারণে বেশী বয়সে লেখাপড়া করতে হয়। 


গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পুয়াখালী হাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑